ঝিল থেকে উদ্ধার মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ - The News Lion

ঝিল থেকে উদ্ধার মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ

 


দি নিউজ লায়ন;  ঝিল থেকে উদ্ধার হলো মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। ঘটনাটি হাওড়ার বালি থানা এলাকার। রবিবার বিকেল নাগাদ সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ নগরের ঝিলে দেহটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অঞ্জু লোধ (৪৭)। তাঁর পরিবাররের তরফ থেকে জানা গেছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অঞ্জুদেবী বাড়ি থেকে খাওয়াদাওয়া করে বেরিয়ে গিয়েছিলেন।


 তারপর তাঁর ছেলে জানতে পারে যে এক মহিলার মৃতদেহ স্থানীয় সেই ঝিলে ভাসছে। খবর পেয়ে এলাকার লোকজন  ছুটে যান ঘটনাস্থলে। অঞ্জুদেবীকে ঝিলে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। মৃতদেহ ঝিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। এমন জনবহুল এলাকায়  ওই মহিলা কিভাবে ডুবে গেলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.